শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ রুশ জ্বালানির ওপর মার্কিন খড়গ, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের তোড়জোড় ডংইয়া ব্যাটারী কোম্পানির উদ্যোগে আলোচনা সভা ও মিথিলা অটো শো-রুমের গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত

ভারতের বিপক্ষেও বেয়ারস্টোর মারকুটে ব্যাটিং

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে ভয়ংকর রূপ ধারণ করেছিলেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। দুর্দান্ত ফর্মটাকে বেয়ারস্টো টেনে আনলেন ভারতের বিপক্ষে টেস্টেও। দল চাপে থাকলেও ভারতীয় বোলারদোর ওপর চড়াও হয়েছেন তিনি। ভারতের ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল।

সেখান থেকে অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বেয়ারস্টো। দলীয় ১৪৯ রানে স্টোকস বিদায় নেন ব্যক্তিগত ২৫ রানে। এরপর স্যাম বিলিংসের সঙ্গে এরই মধ্যে ৪৯ বলে ৫১ রানের জুটি গড়ে ফেলেছেন বেয়ারস্টো। এই জুটিতে বিলিংসের অবদান মাত্র ৭।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২০০ রান। বেয়ারস্টো ১১৩ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৯১ রানে অপরাজিত। বৃষ্টি হানা না দিলে লাঞ্চের আগেই হয়তো শতক পূরণ করে ফেলতেন এই মারকুটে ব্যাটার।  প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো ২১৬ রানে পিছিয়ে আছে ইংলিশরা, হাতে আছে ৪ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit