শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

তরুণ অভিনেতা কিশোর আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৬৬ Time View

বিনোদন ডেস্ক : বয়স মাত্র ৩০। এর কেবল শুরুর সময় কিন্তু শুরুতেই শেষ হয়ে গেলো ভারতের অসমীয়া সিনেমার অভিনেতা কিশোর দাসের জীবন। বড় অকালেই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেলেন এই অভিনেতা।

শনিবার (২ জুলাই) চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

প্রথমে কিছুদিন আসামে চিকিৎসা শেষে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে। পরবর্তীতে তাকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টাকে বৃথা করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। এ অভিনেতার মৃত্যুতে আসামের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খুব কম সময়েই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছিলেন কিশোর। ‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’, ‘দাদা তুমি দুষ্টু বড়’ সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন কিশোর। টেলিভিশনে তার অভিনীত ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

এ ছাড়াও ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit