শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের এমপি মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায় খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল দুর্গাপুরে কালবৈশাখীর হানা গাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যতে হত্যা! পাহাড়ে ফের ভাতৃঘাতি সংঘাতের আশঙ্কা শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান॥

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪২ থেকে বাড়িয়ে এক হাজার ২৫৪ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২ টাকা।

রবিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।  

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit