শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ঋতুপর্ণার গোপন কথা ফাঁস করলেন প্রসেনজিৎ (ভিডিও)

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের গোপন কথা ফাঁস করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারতীয় বাংলা চলচ্চিত্রে একসময় তুমুল জনপ্রিয় জুটি ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের। 

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দুই তারকা একসঙ্গে এসেছিলেন স্টার জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে। আর সেখানেই নিজের কো-স্টারকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন প্রসেনজিৎ।

সেটে দেরি করে আসা নিয়ে কী ‘গুল দিতেন’ ঋতুপর্ণা, জিতের সামনে ফাঁস করলেন প্রসেনজিৎ। জানালেন, অভিনেত্রীর বাড়ির সামনে একটা রেল গেট আছে। আর এটা তখনের কথা যখন মোবাইল সেট মার্কেটে আসেনি। কিন্তু ঋতুপর্ণা সেসব ভুলে সেটে আসতে দেরি হওয়ার কারণ জানতে চাইলেই বলতেন, রেল গেট পরে আছে কখন থেকে, তাই আসতে দেরি হচ্ছে। প্রসেনজিতের এই পরদা ফাঁসে বেশ লজ্জা পেয়ে যান ঋতুপর্ণা।

এদিন ‘চোখ তুলে দেখ না…’-তে নাচও করেন দুই তারকা। দুই অভিনেতার প্রশংসায় জিৎ বলে ওঠেন, ‘কী সুন্দর লাগছে দু’জনকে। এখনও দাঁড় করিয়ে দিলেন মনে হবে একসাথে ডেবিউ করতে চলেছে।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আশি-নব্বইয়ের দশকে দু’জন একের পর এক হিট উপহার দিয়েছেন দর্শকদের। তারপর বেশ কিছু বছর দু’জনকে একসঙ্গে দেখা যায়নি রুপোলি পরদায়। প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতা ‘প্রাক্তন’-এর সঙ্গে কামব্যাক করেছিল এই হিট জুটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে (২০১৮) একসঙ্গে কাজ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।  

 

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit