শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে আসামীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি পাহাড়ি এলাকায় পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ তাকে ধরতে গেলে, তার ছোঁড়া গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে কেন্টাকিতে ওই পারিবারিক নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তির বাড়িতে এই ঘটানা ঘটে। 

জানা যায়, হামলার অভিযোগে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, “পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ নরকের’ মুখোমুখি হন।”

মাত্র ১৬৬ জনসংখ্যার পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স।

হামলায় কে৯ ড্রাগো নামের একটি কুকুরও মারা গেছে।
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit