শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

আবারও সাফের সভাপতি সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগে থেকেই দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফের সভাপতি পদে কাজী সালাউদ্দিনের থাকাটা নিশ্চিতই ছিল। শনিবার সাফের কংগ্রেসে সেটাই আনুষ্ঠানিক রূপ পেল।

এদিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাফের কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কাজী সালাউদ্দিন ২০২৬ সাল পর্যন্ত সাফের প্রধানের পদে থাকবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ২০০৯ সালে প্রথম সাফের সভাপতি হন সাবেক এই ফুটবল অধিনায়ক।

সেই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজন করেছে ৬টি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, মেয়েদের ৫টি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপসহ বয়সভিত্তিক মিলিয়ে ২৭টি প্রতিযোগিতা।

বিগত সময়ের কাজ নিয়ে খুশি সালাউদ্দিন সদস্য দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান। তুলে ধরেন নিজের সময়ের কাজগুলোর সাফল্যও। আড়াল করেননি বৈশ্বিক ফুটবলের তুলনায় দক্ষিণ এশিয়ার পিছিয়ে থাকার বিষয়টিও।

বাফুফে সভাপতি বলেন,  “আমরা বিশ্বের সেরা ফুটবল অঞ্চলের মধ্যে নেই, কিন্তু এই অঞ্চলের ফুটবলকে উপরে তুলতে আমাদেরকে একটা পরিবার এবং ভাতৃত্ববোধ নিয়ে কাজ করতে হবে।”

সালাউদ্দিন আরও বলেন, “২০০৯ সালে যখন আমি সভাপতি হয়েছিলাম, তখন আমাদের কেবল ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ (ছেলেদের)। কিন্তু এখন আমরা ২৭টি প্রতিযোগিতা করেছি এবং এটা গত বছরগুলোতে আমাদের উন্নতি দেখাচ্ছে।”

কংগ্রেসে বাংলাদেশসহ সদস্য দেশগুলোর মধ্যে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘ভিসা জটিলতা’র কারণে পাকিস্তান এবং নিজেদের ফেডারেশনের সমস্যার কারণে ভারতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit