মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করলেই গুঞ্জন রটে : পূজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য নতুন প্রজন্মের নায়িকারা মুখিয়ে থাকেন। ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। এবার আবারও একসঙ্গে পর্দা শেয়ার করতে চলেছেন তারা। সিনেমার নাম ‘মায়া’।

এ প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে জানান, ‘‘আমরা আবারও জুটি বাঁধছি, এটা চূড়ান্ত। সিনেমার গল্প অসাধারণ। এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি।’’

এদিকে পরপর দুটি সিনেমায় শাকিব-পূজার জুটি বাঁধা নিয়ে ঢালি পাড়ার বাতাসে বেশ কিছু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। 
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘‘শাকিব ভাইয়ের সঙ্গে যে নায়িকাই কাজ করেন, তাকে নিয়েই গুঞ্জন রটে। আমি পজিটিভ মানুষ। কাজের বাইরে কিছু ভাবছি না। পর্দায় দর্শক আমাদের যেভাবে দেখেছে, তাতে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না। আমি ইন্ডাস্ট্রির নায়িকা, সবার সঙ্গেই কাজ করব।’’

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘মায়া’। ফেরারি ফরহাদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit