শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

পঞ্চাশেও মিলিন্দের বাজিমাত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

সময় অনেক গড়িয়েছে। কিন্তু পরিবর্তন নেই। বলতে গেলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। উচ্চতা ছয় ফুট, কাঁচা-পাকা দাড়ি, সঠাম চেহারা। যাকে দেখে দুর্বল বহু নারী। দেখতে দেখতে বয়স ৫০ পেরিয়েছে, তবে দেখে বোঝার উপায় নেই মিলিন্দ সোমানকে। তাই ২৫ বছর পরে মিউজিক ভিডিও-তে এসেই করলেন বাজিমাত।

এক পাশে আস্থা গিল, অন্য পাশে আকাসা তার মাঝে স্বমহিমায় বসে মিলিন্দ। এই বছরের অন্যতম ‘পার্টি সং’ নিয়ে হাজির হলেন এই মডেল-অভিনেতা। ভিডিওর নাম ‘শৃঙ্গার’।

২৫ বছর পর আবারও মিলিন্দকে দেখার উত্তেজনা তো আছেই। সঙ্গে রয়েছে গায়ক বায়ু, আস্থা গিল, আকাসা-কে একসঙ্গে দেখার উত্তেজনাও। ব়্যাপার হিসেবেও দর্শকের বিচারে এক নম্বরে রাফতার। তার র‍্যাপে গলা মিলিয়েছেন এই ত্রয়ী। বায়ু, আস্থা এবং আকাসাকে দর্শকরা একসঙ্গে পেয়েছিলেন ‘নাগিন’ ধারাবাহিকে।

মুম্বাইয়ের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বায়ু বলেন, “আস্থা আর আকাসার সঙ্গে আগেও কাজ করেছি। খুবই ভাল বোঝাপড়া আমাদের। রাফতারের গান নিয়ে তো কোনও কথাই ওঠে না! তবে আমাদের ভিডিও-তে মিলিন্দ সোমানের উপস্থিতি কেকের উপরে অনেকটা চেরিফলের মতো।”
সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit