শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

মাঙ্কিপক্স: ইউরোপে জরুরি পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৫০ Time View

স্বাস্থ্য ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। খবর এএফপি’র।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, “ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও  সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।”

গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি সনাক্ত হয়। 

উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে।

ক্লাগ বলেন, “বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।”

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit