শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

বিপর্যয়ের মাঝেই পন্টের সেঞ্চুরি, প্রথম দিন ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক :করোনার থাবায় থমকে যাওয়া সিরিজের পঞ্চম টেস্টের শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় শতরানের আগেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল সফরকারী দল। সেখান থেকেই ঋষভ পন্টের ব্যাটে ঘুরে দাঁড়ায় জাসপ্রিত বুমরাহর দল। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন পন্ট। সেইসঙ্গে গড়েছেন দারুণ এক রেকর্ড।

শুক্রবার এজবাস্টনে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান করেছে ভারত। পন্টের পাশাপাশি ভারতের এই সংগ্রহের পথে অবদান রাখেন রবীন্দ্র জাদেজাও। ৮৩ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। তার সঙ্গী মোহাম্মদ শামি শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

এদিন টস হারা ভারতকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। হনুমা বিহারি, বিরাট কোহলি কিংবা শ্রেয়াশ আয়াররাও পারেননি হাল ধরতে। ফলে ৯৮ রানেই ৫ উইকেট খুইয়ে বসে সফরকারীরা। তবে ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের বোলারদের দর্শক বানিয়ে দলকে সুবিধাজনক স্থানে নিয়ে যান পন্ট ও জাদেজা।

এই দুজনে মিলে যোগ করেন মহামূল্যবান ২২২ রান। উড়তে থাকা পন্টকে থামান জো রুট। তার আগে ১১১ বলে ১৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার। ১৯টি চারের পাশাপাশি ছিল ৪টি ছয়ের মার মেরে সেঞ্চুরি করেন মাত্র ৮৯ বলে। আর তাতেই মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেছেন পণ্ট।

পন্টের বিদায়ের পর শার্দুল ঠাকুরও ফিরে যান দ্রুত। ব্যক্তিগত ১ রানে বেন স্টোকসের শিকার হন এই অলরাউন্ডার। তবে অন্যপ্রান্তে অবিচল থাকেন রবিন্দ্র জাদেজা। এই বাঁহাতির ১৬৩ বলের ইনিংসে আছে ১০টি চারের মার।

এদিকে, প্রথম দিনে ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমস অ্যান্ডারসন। ৫২ রানে এই তারকা পেসার নেন ৩টি উইকেট। এছাড়া ম্যাথু পটসের শিকার ২টি।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit