শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পুতিনকে ফোন, যা নিয়ে আলোচনা করলেন মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।

এ দুই নেতার ফোনে কথোপকথনের বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে মোদির অফিস।

সেই বিবৃতিতে বলা হয়েছে, তারা আলোচনা করেছেন কিভাবে কৃষি, সার এবং ফার্মা পণ্য নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বৈশ্বিক ইস্যুগুলো নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে ছিল আন্তর্জাতিক জ্বালানি এবং খাদ্যের বিষয়টি।

ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য যেন তিনি আলোচনা এবং কূটনৈতিক পন্থাকে বেঁছে নেন।

এদিকে ইউক্রেনে হামলা করার পর এশিয়ায় নিজেদের বাজার বিস্তৃতি করার লক্ষ্যে ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি শুরু করে রাশিয়া। ডিসকাউন্ট মূল্যে পাওয়া তেল বিপুল পরিমাণে কেনা শুরু করে ভারত।

তাছাড়া এশিয়ার জায়ান্ট চীনও ডিসকাউন্ট মূল্যে পাওয়ায় রাশিয়ার তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/০১.০৭.২০২২/ বিকাল ৫.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit