শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ছয় মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান কী পেল, কী হারাল? রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ভারসাম্য হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভোলাহাটে কোরবানীতে চাহিদাতিরিক্ত গবাদিপশু উৎপাদন

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৬৩ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : আসছে ঈদুল আজহাকে ঘিরে ভোলাহাটে চাহিদাতিরিক্ত গবাদিপশু উৎপাদন হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে ১হাজার ৩০টি খামারি ২হাজার ৪৫টি ষাঁড় প্রস্তত করেছেন। এছাড়া ৪১৩টি বলদ, ২হাজার ৬৮২টি গাভী, ৪টি মহিষ, ছাগল ৬হাজার ৯৫৮টি, ভেড়া ৯৯৭টি সর্বমোট ১৩হাজার ৯৯টি গবাদিপশু কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে ভোলাহাট উপজেলায় মোট উৎপাদনের গবাদিপশুর চাহিদা রয়েছে ৮হাজার৫৫০টি এবং অতিরিক্ত থাকবে ৪ হাজার ৫৪৯টি।

এদিকে গবাদিপশুর উৎপাদন বেশী হলেও বাজারে গিয়ে উচ্চ দামের কারণে অনেকেই খালি হাতে বাড়ী ফিরছেন। বিক্রেতারা বলছেন, যথাযথ দাম না পাওয়ায় বাড়ী নিয়ে যেতে হচ্ছে তাঁদের পশু। তবে ভোলাহাট উপজেলার একমাত্র গোহালবাড়ীর হাট রবিবার ও বৃহস্পতিবার (সপ্তাহে দুই দিন) গবাদিপশু ক্রয় বিক্রয় হয়। এ হাটের ইজারাদার মোঃ কাউসার আলী বলছেন, ঈদ যত এগিয়ে আসছে গবাদিপশু তত বেশি কেনা বেচা বাড়ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ আব্দুল্লাহ জানান, ঈদুল আজহার জন্য ভোলাহাটে চাহিদাতিরিক্ত গবাদিপশু উৎপাদন হয়েছে। সাড়ে চার হাজার গবাদিপশু চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়েছে। স্থানীয় ভাবে গবাদিপশু সংকট হবে না বলে নিশ্চিত করেন। উল্লেখ্য, উপজেলার একমাত্র গবাদিপশু কেনা-বেচা গোহালবাড়ী হাটে সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন ক্রেতারা। খাজনা রশিদে টাকা সংখ্যা বসাচ্ছেনা বলে ক্রেতারা অভিযোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit