বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

হংকংয়ে বহাল থাকবে ‘এক দেশ, দুই নীতি’: শি জিনপিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হংকংয়ের ‘এক দেশ, দুই নীতি’ শাসনের সূত্র পরিবর্তনের কোনো কারণ নেই বলে জানিয়েছেন। তার উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে হস্তান্তরের ২৫ বছর পালন করছে হংকং।

বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হংকংয়ের নতুন নেতা জন লি শুক্রবার শপথগ্রহণের পর শি জিনপিং এ কথা জানান। খবর রয়টার্সের।

বিবিসির খবরে বলা হয়, এ উদযাপন উপলক্ষে ২০২০ সালের পর থেকে চীনের মূল ভূখণ্ডের বাইরে এ প্রথম সফরে গেলেন জিনপিং।

প্রতি বছরের ১ জুলাই হস্তান্তর দিবস উদযাপন করে হংকং। ১৯৯৭ সালের এদিন ব্রিটেনের কাছ থেকে চীনের অধীনে আসে শহরটি।

হস্তান্তর চুক্তি অনুযায়ী, চীন রাজি হয়েছে যে, এ শহর হস্তান্তরের পর থেকে ৫০ বছর ‘উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন’ ভোগ করবে এবং কিছুটা স্বাধীনতা বজায় থাকবে। কিন্তু ২৫ বছর পর, এ শহরের ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়ছে। এ জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ, বেইজিং তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে। অন্য বছর এ বর্ষপূর্তিতে বিক্ষোভ অনুষ্ঠিত হতো। কিন্তু ২০২০ সালে নিরাপত্তা আইন চালুর পর মুক্তমতকে দমিয়ে দিয়েছে।

শি জিনপিং বলেছেন, “নিরাপত্তা আইনটি হংকংয়ের বাসিন্দাদের ‘গণতান্ত্রিক অধিকারের’ জন্য উপকারী এবং ‘এক দেশ, দুই নীতি’ ফর্মুলা বহাল থাকবে।”

“এ ধরনের ভালো পদ্ধতির জন্য, এটি পরিবর্তন করার কোনো কারণ নেই। এটি দীর্ঘমেয়াদে বজায় রাখতে হবে,” যোগ করেন চীনা প্রেসিডেন্ট।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit