শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

জীবনের ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস নেই সুস্মিতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার ইউটিউব চ্যানেলের আড্ডায় ধরা দিয়েছিলেন সুস্মিতা সেন। সেই আড্ডায় নিজের জীবনের নানা অজানা কথা ফাঁস করেছেন নায়িকা। ছন্নছাড়া সম্পর্ক, পুরুষ সঙ্গ এবং জীবনের খারাপ সিদ্ধান্তগুলো সম্পর্কেও মুখ খুলেছেন সুস্মিতা।

২০১৮ সালে নিজের থেকে বয়সে ছোট রোমান শলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে দুজনের প্রথম পরিচয়। এরপর একে অপরের কাছাকাছি এসেছিলেন। কিন্তু সে সম্পর্কে খুব বেশি দিন টেকেনি। ২০২১ সালে সম্পর্কের ইতি টানেন দুজনে। তবে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এখনও।

সাবেক বিশ্ব সুন্দরী তার ব্যক্তিগত জীবন সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে  বলেন, ‘আমার জীবনের অন্যতম আদর্শ এবং বিশ্বাস হলো নিজেকে কখনো হারিয়ে ফেলব না। প্লাস্টিক সার্জারি হোক, আমার জীবনের পুরুষ, সম্পর্ক, বিবাহিত পুরুষ- আপনি যা কিছুই খারাপ ভাবুন না কেন,  এগুলো আমার জীবনে রয়েছেই।’
সুস্মিতা আরও বলেন, ‘মস্তিষ্ক খাটো হলে, মনও ছোটই হবে। কী মনে হয়, আমি জীবনে কখনো কোনো ভুল করিনি? অবশ্যই করেছি। কিন্তু সেসব নিয়ে আমার কোনো আফসোস নেই।’

১৯৯৪ সালে মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স মুকুট জয়ের মধ্য দিয়ে শোবিজে প্রবেশ করেন সুস্মিতা সেন। বছর দুয়েক পর তিনি তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তাকে শেষবার হটস্টার সিরিজ ‘আর্যা’য় দেখা গিয়েছিল। শোয়ের প্রথম সিজনে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা নারী অভিনেত্রী পুরস্কার পান। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে কোনো হিন্দি সিনেমাতে দেখা যায়নি সুস্মিতাকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit