শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার নেতা একনাথ শিন্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যার পর রাজভবনে শপথ বাক্য পাঠ করেন তিনি। একই সঙ্গে বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এর আগে এই দুই নেতা মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতের পর দেবেন্দ্র ফডনবিশ প্রথম একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়ার কথা জানান।

ভারতের সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের প্রমাণ দিতে বিধানসভায় ভোটাভুটি আয়োজনের নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পরই গত বুধবার উদ্ধব ঠাকরে পদত্যাগের ঘোষণা দেন। ঠাকরের পদত্যাগের ঘোষণার পর বিজেপি মিষ্টি বিতরণ করে। এদিকে, সরকার গঠনের জন্য নিজেদের ১৭০ জন এমএলএর সমর্থন রয়েছে বলে দাবি করেছে বিজেপি। একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডনবিশকে অভিনন্দর জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তিনি লেখেন, ‘‘মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য দেবেন্দ্র ফডনবিশকে অভিনন্দন। তিনি বিজেপির প্রত্যেক কর্মীর জন্য অনুপ্রেরণা। তার অভিজ্ঞতা এবং দক্ষতা সরকারের জন্য একটি সম্পদ হবে। আমি নিশ্চিত তিনি মহারাষ্ট্রের উন্নতির গতিপথকে আরও শক্তিশালী করবেন।’’

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit