শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

ওডেসায় রাশিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের ওডেসার বিলহোরোড-ডিনিস্ট্রোভস্কি জেলায় আরও একটি ক্ষেপণাত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং একজনকে আহত হয়েছেন।

শুক্রবার ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক দেশটি রাষ্ট্রীয় টেলিগ্রাম চ্যানেলকে এ তথ্য দিয়েছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি একটি বিনোদনকেন্দ্রের তিনতলা ও একটি চারতলা ভবনে আঘাত হানে।

এর আগে একই দিন রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ওডেসার কৃষ্ণসাগর বন্দরে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এ ঘটনায় তিন শিশুসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দেশটির এই অভিযান ইতোমধ্যে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। এই অভিযানকে অবৈধ অ্যাখ্যা দিয়ে রুশ হামলা প্রতিরোধে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো। পাশাপাশি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

কিউএনবি/বিপুল/০১.০৭.২০২২/দুপুর ১২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit