বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর

এলাকায় কিশোর গ্যাং রয়েছে জিতুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : আশুলিয়ায় শিক্ষককে হামলা চালিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ‘জিতু দাদা‘ নামে একটি কিশোর গ্যাং তৈরি করেছে সে। স্থানীয়ভাবে প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে কিছু বলার সাহস পেতেন না শিক্ষক-শিক্ষার্থীসহ কেউ।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী পরিবারের এই ছেলে ‘জিতু দাদা’ নামে একটি কিশোর গ্যাং তৈরি করেছিল। সে বিভিন্ন সময় মাইক্রোবাস ভাড়া করে ঘুরত, মানুষকে হেনস্তা করত। তার বিরুদ্ধে বিচার দেওয়া হলে উলটো ভয়ভীতি দেখাত। বিচারপ্রার্থীর বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিত।

জিতুর এসব কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ করেছে। স্কুলের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে উৎপল কুমার সরকার চেষ্টা করেছেন জিতুকে ‘কাউন্সেলিং’ করতে এবং এ ধরনের কাজ থেকে বিরত রাখতে। কিছু দিন আগে জিতু কলেজপড়ুয়া এক ছাত্রীর সঙ্গে স্কুল কম্পাউন্ডের ভেতরে ঘোরাঘুরি করে। শিক্ষক উৎপল শৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে জিতু ও ওই ছাত্রীকে বোঝান। জিতু স্কুল প্রাঙ্গণে ধূমপান করত, অদ্ভুত স্টাইলে চুল রাখত।

বেপরোয়াভাবে মোটরসাইকেলে কলেজে প্রবেশ করত। এসব না করার জন্য জিতুকে অনেকবার বলেছেন উৎপল। এসব কারণে ক্ষোভ ছিল জিতুর। আর সর্বশেষ যোগ হয় ওই ছাত্রীকে নিয়ে ঘোরাফেরার ঘটনা। ছাত্রীর সামনেই হিরোইজম দেখানোর জন্য ২৫ জুন পরিকল্পনা করে বাসা থেকে স্টাম্প নিয়ে স্কুলে যায় জিতু। শ্রেণিকক্ষের পেছনে সেটি লুকিয়ে রাখে। একপর্যায়ে উৎপলকে আঘাত করার জন্য সুযোগ খুঁজতে থাকে। উৎপল সে সময় মাঠে ক্রিকেট খেলা পরিচালনা করছিলেন। মাঠের এক কোণে একা পেয়ে পেছন থেকে শিক্ষককে আঘাত করে জিতু।

এরপর এলোপাতাড়ি আরও আঘাত করে স্কুল ছেড়ে এলাকায় গিয়ে অবস্থান নেয় সে। সন্ধ্যায় জানাজানি হয়, শিক্ষক উৎপলের অবস্থা গুরুতর। এরপরই জিতু মানিকগঞ্জে এক আত্মীয়ের বাসায় গিয়ে আশ্রয় নেয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit