শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

দুর্ঘটনার শিকার কেজিএফ অভিনেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : বুধবার (২৯ জুন) নিজের গাড়ি চালিয়ে জিমে যাচ্ছিলেন এই অভিনেতা। সেই সময় ভারতের বেঙ্গালুরুর অনিল কুম্বলে সার্কেলের কাছে তার মার্সিডিস গাড়ি ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। তার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তবে দুর্ঘটনায় এই অভিনেতার বড় কোনো ক্ষতি হয়নি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইতোমধ্যেই পুলিশ সেই ট্রাক চালককে গ্রেফতার করেছে। থানায় এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। ‘কেজিএফ’ ক্রাইম গ্যাং লিডার অ্যান্ড্রুর চরিত্রে অভিনয় করে সকলের নজর কাড়েন অবিনাশ। প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজা তাকে এই চরিত্র পেতে সাহায্য করেছিলেন বলে জানা যায়। সিনেমার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি।

এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, কেজিএফ: চ্যাপটার ওয়ান’ মুক্তির পর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি। ২০১৮ সালে কেজিএফ চ্যাপ্টার ওয়ান মুক্তি পায়। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। এরপর ২০২২ সালে কেজিএফ চ্যাপটার টু মুক্তি পায়। কন্নড় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি।

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit