শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২ বছর পর গানে ফিরলেন রায় শ্রীপর্ণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৬৬ Time View

বিনোদন ডেস্ক : হিন্দি গান ‘দিল কো কারার আয়া’র মূলশিল্পী নেহা কক্কর ও ইয়াসের দেশাইয়ের কণ্ঠে দারুণ জনপ্রিয়। এবার এই গানটি কভার করেছেন ভারত-বাংলাদেশের কণ্ঠশিল্পী রায় শ্রীপর্ণা। এর মাধ্যমে দুই বছর পর গানে ফিরলেন তিনি। বুধবার বিকেলে এই শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়। নতুন করে ‘দিল কো কারার আয়া’ গানটির সংগীতায়োজন করেছেন দেবদীপ বণিক। সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে ভারতের অর্ব ক্রিয়েশন স্টুডিওতে। গানটির কথা রানা সাওতালের। এ প্রসঙ্গে সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা বলেন, মূল শিল্পীদের কণ্ঠে ‘দিল কো কারার আয়া’ অনেক জনপ্রিয়। গানটি একটু আধুনিকভাবে শ্রোতাদের সামনে আনার চেষ্টা করেছি। আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। শ্রোতাদের অনুপ্রেরণা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। 

এর আগে ‘জান নিসার’ শিরোনামে রায় শ্রীপর্ণার গান ইউটিউবে সাড়া ফেলে। সেই গানের রেশ কাটতে না কাটতে প্রকাশ পায় তার আরেক গান ‘কলঙ্ক’। রায় শ্রীপর্ণা ভারতের ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক পেয়েছেন। ২০২০ সালের দুর্গা পূজায় তার ‘ঢাক বাজা, কাসর বাজা’ গানটি পূজার গান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ছিল। এছাড়া ২০১৯ সালে ‘দ্য লিজেন্ড’ শিরোনামের আরেকটি গান এই গায়িকার কণ্ঠে শ্রোতারা উপভোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit