রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

সিনেমাহলে চুমু নুসরাতের, ছবি দিলেন যশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : যশ-নুসরাতের মুভি নাইটসের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বরের গালে চুমু খেলেন অভিনেত্রী। টালিউডের পাওয়ার কাপল নুসরাত জাহান আর যশ দাশগুপ্ত। সম্পর্ক নিয়ে একবছর আগেও রাখঢাক ছিল দু’জনের। তবে এখন বেশ খোলামেলা সবটা। নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো টাকরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন এই দুই তারকা।

সপ্তাহের ব্যস্ততার মাঝেই সিনেমা দেখতে গেলেন নুসরাত আর যশ। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ‘চিনে বাদাম’ অভিনেতা। দু’জনের হাতেই পপকর্ন। হাসিতে ভরে রয়েছে যশের মুখখানা। হবে নাই বা কেন, গালে যে চুমু এঁকে দিচ্ছেন নুসরাত। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘মুভি নাইটস’।

গত বছর অগস্টে জন্ম হয় যশ-নুসরাতের ছেলে ঈশানের। তারপর ধীরে ধীরে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করেন তারা। পুজোর সময় শাঁখা-সিঁদুরে দেখা মেলে নুসরাতের। এরপর কালী পুজোয় যশের আগের পক্ষের ছেলে ও ঈশানের সঙ্গে ছবিও শেয়ার করে নেন তারা। একসঙ্গে হাজির হয়েছিলেন ‘দাদাগিরি’-তেও। বরাবরই বাবা হিসেবে যশকে ফুল মার্কস দেন নুসরাত। নিজেও কাজের বাইরে গোটা সময়টা পছন্দ করেন ছেলের সঙ্গেই কাটাতে।

গত মাসেই বিতর্কে জড়িয়েছিলেন যশ। ‘চিনে বাদাম’ ছবি মুক্তির সপ্তাহখানেক আগেই ছবি থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর কারণে। দুই পক্ষ থেকেই নানা অভিযোগ আসতে থাকে। আর সে আবহে মুক্তি পেয়ে ছবিটি সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit