রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম

ফের মা হলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : ফের মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৯ জুন) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে ভর্তি হন ন্যান্সি। বুধবার বিকালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। মা ও মেয়ে সুস্থ আছে। তবে বাচ্চার ওজন খানিকটা কম বলে জানা গেছে। 

গত বছর আগস্টের শেষ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গীতিকবি মহসীন মেহেদী ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ সংসারে তাদের এটাই প্রথম সন্তান।

২০০৬ সালে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার ভাঙনের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি-জায়েদ। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান রয়েছে।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit