শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শাহরুখ খানের বিরুদ্ধে ১০১ কোটির মানহানি মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৬৩ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের কোনোভাবেই পিছু ছাড়ছে না রইস সিনেমার বিতর্ক। আব্দুল লতিফের জীবন নিয়ে তৈরি এই ছবি। ছবিতে আব্দুল লতিফকে ঠিক ভাবে চিত্রায়ন করা হয়নি, এই অভিযোগ এনে শাহরুখ খান সহ ছবির প্রযোজকদের বিরুদ্ধে ১০১ কোটি টাকা দাবি করে মানহানির মামলা করে লতিফের পরিবার।

শাহরুখ খান ও ছবির প্রযোজকদের বিরুদ্ধে দায়ের ১০১ কোটির মানহানির মামলায় নিম্ন আদালতের নির্দেশে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেছে গুজরাত হাইকোর্ট।

এই ছবির প্রচারের জন্য যখন আহমেদাবাদ গিয়েছিলেন শাহরুখ, তখন সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই মৃত্যু ঘিরেও বিপাকে পড়তে হয়েছিল শাহরুখ খানকে। কিছুদিন আগেই সেই মামলা থেকে মুক্তি পান অভিনেতা। মানহানি মামলাতেও আপাতত কিছুটা স্বস্তিতে রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও এক্সেল এন্টারটেনমেন্ট। 

রইসের গল্প ছিল গ্যাংস্টার আবদুল লতিফের জীবন কেন্দ্র করে, এমনটাই দাবি। মানহানি মামলায় নিম্ন আদালত যে রায় দেয়, সেই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শাহরুখ, প্রযোজক ফারহান আখতার, ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়া। সোমবার বিচারপতি উমেশ ত্রিবেদী আগামী ২০শে জুলাই পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছেন। 

গ্যাংস্টার লতিফের ছেলে মুস্তাক আহমেদ এই মানহানির মামলা দায়ের করেছিলেন, কিন্তু এই মামলা চলার মাঝেই মৃত্যু হয় তার। এখন সেই মামলা লড়ছেন স্ত্রী ও দুই কন্যা। তাদের দাবি যে এই ছবি তাঁদের পরিবারের জন্য খুবই সম্মানহানির। 

শাহরুখের আইনজীবী শালিক থাকোরে দাবি, ক্ষতিপূরণের মামলা কোনও ব্যক্তির মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে যায়। ২০১৬ সালে দায়ের করা মামলায় মুস্তাক স্পষ্ট জানিয়েছিলেন এই ছবির চিত্রনাট্য লেখবার সময় লতিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল প্রযোজনা সংস্থা। তাহলে কেন এই মামলা সে নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। 

প্রসঙ্গত আবদুল লতিফের নামে প্রচুর মামলা ছিল। খুন, অপরহণ, অবৈধ মাদক বিক্রয় কিছুই বাদ নেই সেখানে। শোনা যায় দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছিলেন আব্দুল লতিফ। ১৯৯৫ সালে গ্রেফতার করা হয়েছিল লতিফকে, দু’বছর পর জেল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। 

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit