সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও অকল্যান কামনায় মন্দিরে প্রার্থনার মিথ্যা ষ্টাটাস দেয়ার মামলায় গ্রেপ্তার

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১২৪ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করে তার পরিবারের অকল্যান কামনায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে প্রার্থনা চলছে সকলকে যোগদানের আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) নিজ আইডি থেকে ষ্টাটাস দেয়ার অভিযোগে মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সদস্য বিল্টু রঞ্জন সাহার পুত্র ও এইচএসসি পাশ করা তরুনকে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করেছে।এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি ও অবঃ সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদি হয়ে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি ও অবঃ সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মন্দির কমিটির একাধিক সদস্য আমাকে জানান মন্দির কমিটির সদস্য গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহার ছেলে ও এইচএসসি পাশ সৌভিক সাহা (১৯) প্রধানমন্ত্রীকে কটুক্তি করে এবং তার পরিবারের অকল্যান চেয়ে মন্দিরে প্রার্থণা চলছে এবং যোগ দিতে সকলকে আহবান জানিয়ে ষ্টাটাস দিয়েছে। বিষয়টি প্রমানসহ আমাকে জানানোর পরে আমি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনকে অবহিত করি। ওসি ওই রাতেই সৌভিক সাহাকে আটক করে।

রাতে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌভিক পুলিশের কাছে ষ্টাটাস দেওয়ার কথা স্বীকার করে। এ সম্পর্কে জানতে চাইলে সৌভিক সাহার বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্য বিল্টু রঞ্জন সাহার ছেলের ফেইসবুক আইডি থেকে ষ্টাটাস দেয়ার কথা স্বীকার করে বলেন, আমার ছেলে মানষিক ভারসাম্যহীন। সুস্থ থেকে সে এ কাজ করেনি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করে তার পরিবারের অকল্যান কামনায় বার্থী তাঁরা মায়ের মন্দিরে প্রার্থনা চলছে এবং সকলকে যোগদানের আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) নিজ আইডি থেকে ষ্টাটাস দেয়ার ঘটনায় গৌরনদীর বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি ও অবঃ সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদি হয়ে সৌভিক সাহাকে আসামি করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ সৌভিক সাহাকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করে। আদালত সৌভিক সাহাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে ।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit