মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

কৃষকের চুরি হওয়া ফসল ইউপি সদস্যের ঘর থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : নোয়াখালীর সুবর্নচরে কৃষকের চুরি হওয়া ১০ বস্তা সয়াবিন বাদাম ও মুগডাল স্থানীয় সেলিম মেম্বারের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টায় অভিযান চালিয়ে চুরি হওয়া শষ্যগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস।

তিনি বলেন, রোববার স্থানীয় হারিছ চৌধুরী বাজারের ব্যবসায়ী কেফায়েত উল্লাহ তার দোকান থেকে ২৬ বস্তা সয়াবিন বাদাম ও মুগডাল চুরি হওয়ার অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিমের ঘর থেকে চুরি হওয়া ১০ বস্তা শষ্য উদ্ধার করে।

ওসি আরও জানান, শষ্য রাখার স্থানটি সেলিম মেম্বারের পরিত্যক্ত ঘর। তিনি দীর্ঘদিন ধরে ওই ঘরে থাকেন না। সেখানে পারভেজ নামে তার এক ভাগিনা থাকেন। তবে শষ্য উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়দের দাবি, ইউপি সদস্য সেলিমের যোগসাজশে এই চুরির ঘটনা ঘটেছে এবং তার বাড়ি থেকেই মালামাল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য সেলিমের মোবাইলে বার বার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit