বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটির ৩৪ কর্মকর্তা চাকরিচ্যুত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৭ Time View

ডেস্কনিউজঃ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা সেলিম খানসহ ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। সেলিম খান সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী ছিলেন।

মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে মো. সেলিম খানকে চাকরিচ্যুত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল ৫-এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তীতে তাকে সচিবের দপ্তরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।

এ ছাড়া আলাদা আরও দুটি দপ্তরের আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৬ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়।

‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৮.০৬.২০২২/ রাত ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit