মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

ঢাকায় পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেলের পর রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেললাইন নির্মাণেও ঋণ দেবে জাপান। মেট্রোরেল লাইন-৫ প্রকল্পের আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল ও ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।সেই সঙ্গে হয়েছে একটি অনুদান চুক্তিও। 

মঙ্গলবার জাপান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ভার্চুয়ালি এ চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। এর আওতায় জাপান সরকার প্রায় ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ এবং অন্য একটি প্রকল্পের জন্য প্রায় ৯ কোটি ২৮ লাখ টাকার অনুদান প্রদান করবে। এর সঙ্গে একটি বিনিময় নোটও স্বাক্ষরিত হয়েছে বলে ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওডিএ লোন প্যাকেজের আওতায় এই ঋণ ও অনুদান দিচ্ছে জাপান। 

এতে বলা হয়, বিনিময় নোট চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি স্বাক্ষর করেন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া ঋণ ও অনুদান চুক্তিতে নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন। 

সূত্র জানায়, নতুন এই মেট্রোরেলের অ্যালাইনমেন্ট হলো: হেমায়েতপুর-বলিয়ারপুর-মধুমতি-আমিনবাজার-গাবতলী-দারুসসালাম-মিরপুর-১-মিরপুর-১০-মিরপুর-১৪-কচুক্ষেত-বনানী-গুলশান-২-নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত। প্রকল্পটির আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে।  প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। 

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit