মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই ১১ বছর পর রাজ-মিমিও এক হচ্ছেন! বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ আবারও বাড়াল কাতার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান

টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত টাইগাররা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৪০৮ রান করে স্বাগতিক উইন্ডিজ। ১৭৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে ১৩২/৬ রানে।

৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিতে সোমবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন ১৬ ও শূন্য রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। দলের এমন বাজে পারফরম্যান্সের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা।

পাপন বলেন, এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ২১৯ রানে হারে টাইগাররা। গতবার দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে হেরেছিল বাংলাদেশ। এবার তৃতীয় দিনের খেলা শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত সাকিবরা।

গতবার প্রথম টেস্টে ৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ এবার ১০৩ রানে অলআউট। আর তাতেই উন্নতি দেখছেন পাপন। তিনি বলেন, আমরা সারাজীবন তো হেরেই আসছি! বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit