মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই ১১ বছর পর রাজ-মিমিও এক হচ্ছেন! বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ আবারও বাড়াল কাতার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান

ভারতের নেতৃত্ব নিয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব পেয়েই বাজিমাত করলেন হার্দিক পান্ডিয়া। রোববার রাতে তার নেতৃত্বে খেলে প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। এরই সঙ্গে ইতিহাস গড়লেন হার্দিক, যা ভারতের আর কোনো অধিনায়কের নেই। অলরাউন্ডার এ ক্রিকেটার নেতৃত্বের দায়িত্বের মাঝেও বল করতে ভুলেননি। 

দুই ওভার বোলিং করে ২৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন হার্দিক। হার্দিকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (১৬৪ ম্যাচে) ভারতের কোনো অধিনায়ক উইকেট নিতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক। তার আগে ভারত দলের নেতৃত্ব দিয়েছেন— বীরেন্দ্র শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিষভ পন্ত। তাদের কেউ-ই উইকেট নিতে পারেননি। 

ডাবলিনের মালাহিডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ১২ ওভারে। আগে ব্যাট করে ১০৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে দুই ওপেনার ইশান কিশান ও দীপক হুদার ঝড়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit