বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‎খাবারে চেতনানাশক মিশিয়ে পাটগ্রামে ৯ জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

জীবনের প্রথম উপার্জন দিয়ে যা কিনেছিলেন আলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : জীবনে যত অর্থই উপার্জন করা হোক না কেন প্রথম উপার্জনের অনুভূতিই আলাদা। সেই উপার্জনকে অকারণে খরচ করে ফেলেছেন এমন লোক খুঁজে পাওয়া যাবে না। 

কারণ প্রথম উপার্জন প্রতিটি মানুষের নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ, এটি গর্বের। 

তাই প্রথম উপার্জনের টাকা দিয়ে কী কিনেছেন, কাকে দিয়েছেন— এসব স্মৃতির ফ্রেমে বাঁধাই করে রাখেন অনেকে।

বলিউডের ডিম্পল গার্ল আলিয়া ভাট তাকালেন সেই স্মৃতির ফ্রেমে। জানালেন নিজের প্রথম উপার্জনের টাকা হাতে পেয়ে কী করেছিলেন তিনি! 
সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন, প্রথম উপার্জনের টাকা হাতে পেয়েই দামি একটা ব্যাগ কিনি আমি। আসলে সুন্দর সুন্দর ব্যাগ আমাকে খুব আকর্ষণ করে।  

জিমে যাওয়ার জন্য বাহারি প্যান্টও কেনেন তিনি।

আলিয়া জানান, তিনি ভ্রমণপিপাসু।  বছরে একবার হলেও দারুণ একটা ট্রিপ দেন। সেখানেও মন উজাড় করে খরচ করেন। 

এ অভিনেত্রী বলেন, ‘হোটেলে থাকাতেই আমি খরচ করি বেশি। তবে বেড়াতে গিয়ে কেনাকাটা করতে মোটেই পছন্দ করি না।

আরও বিশেষ দুটি শখের কথা জানান আলিয়া। ব্যক্তিগত বিমান আর পাহাড়ের কোলে একটা ছবির মতো বাড়ি। সেই সঙ্গে আশাও রাখেন কোনো না কোনো দিন নিশ্চয়ই এ দুটো জিনিসও তার হবে।

২০১২ সালে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ মুহূর্তে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় প্রথম সারিই অভিনেত্রী আলিয়া।

আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। যে সিনেমায় স্বামী রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া। 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit