সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
লিভার ভালো রাখতে খাবেন যেসব ফল নিমকাঠি দিয়ে দাঁত মাজলে কী উপকার? সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী খালি পায়ে বিশ্বকাপ মাতালেন শাকিরা ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা॥ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর॥ আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা চট্টগ্রামে বন্যায় ৬১৪ গ্রামীণ সড়ক ও ১৮০ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত

ফাঁকা শিমুলিয়া ঘাট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতুতে যান চলাচল খুলে দেওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছিলো আজ অনেকটাই ফাঁকা। এই ঘাটের ইতিহাসে এটা বিরল ঘটনা।

শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এই ঘাটে কোন ধরনের যান আসেনি। এমনকি কোন পণ্যবাহী কোন পিকাপ, ট্রাকও আসেনি। একটিও কোন ধরনের আজ ঘাটে আসেনি। তাই কোনো ঘাট থেকে ফেরি ছেড়ে যায়নি। 

এতদিন এই ঘাট দিয়েই ওই অঞ্চলের যাত্রীরা লঞ্চ, স্পিডবোট বা ফেরি করে পাড়ি দেয় উত্তাল পদ্মা। ঘাট ছিল সরগরম। কিন্তু আজকে চিত্র পুরোটাই উল্টো। শিমুলিয়া মাঝিরকান্দি রুটে সকাল থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি বা মাঝিরকান্দি থেকেও শিমুলিয়া ঘাটে কোন ফেরি আসেনি। 

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৫টা ৫০ মিনিট থেকে যান চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। এর প্রভাব পড়েছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটে। ঘাট এলাকা অনেকটাই যানবাহন শূণ্য ও কোলাহলমুক্ত দেখা গেছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আজ সকাল থেকেই ঘাট থেকে লঞ্চ-স্পিডবোট যথা নিয়মে চলাচল করছে, তবে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। সকাল থেকে সীমিত আকারে স্পিডবোট ও লঞ্চ চলছে। যেখানে ১৫৫ টি স্পিডবোট দিয়ে যাত্রী পার করে কুলানো যায় না সেখানে ১২টি স্পিডবোট আর ৮৭টি লঞ্চের মধ্যে ৮টি লঞ্চ শিমুলিয়া থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজারের উদ্দেশে ঘাট ছেড়েছে। এতেও কম যাত্রী নিয়েই পদ্মা পাড়ি দিয়েছে। 

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit