সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
নিমকাঠি দিয়ে দাঁত মাজলে কী উপকার? সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী খালি পায়ে বিশ্বকাপ মাতালেন শাকিরা ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা॥ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর॥ আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা চট্টগ্রামে বন্যায় ৬১৪ গ্রামীণ সড়ক ও ১৮০ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া : সিইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অস্ট্রেলিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার নির্বাচন ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। সাক্ষাৎ শেষে এ কথা জানান  সিইসি।

এ বিষয়ে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে। তিনি বলেন, উনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে উনি থাকবেন এবং উনি আগ্রহী বাংলাদেশের নির্বাচনটা কেমন সেটা দেখতে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, তিনি কোনো পরমর্শ দেননি।

উনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কিনা। মানে কেনো? সেটা আমরা এক্সপ্লেইন করেছি। বিভিন্ন রকম কথা হচ্ছিল, তাই নির্বাচনটা নিয়ে উনার ইন্টারেস্ট। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করেছি, নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit