সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে।

রমিজ রাজা জানান, ‘আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড পাকিস্তানে খেলতে আসবে। সে সফরের তারিখের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটের আয়োজনে আমরা সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’

আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে পাকিস্তান দল দেশ ছাড়বে বলে আশা করা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে ডাবল হেডারে। অর্থ্যাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও সূচি প্রকাশ করেনি। তবে খুব শিগগিরই প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit