শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৯ বছর পর সুখবর দিলেন নওশীন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন টিভি পর্দার জনপ্রিয় মুখ নওশীন নাহরীন। মা হতে চলেছেন এ অভিনেত্রী ও উপস্থাপিকা।

অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ২০১৩ সালের ১ মার্চ ঘর বেঁধেছিলেন নওশীন। সংসার জীবনের ৯ বছর পর পেলেন কাঙ্ক্ষিত সুখবর।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন-হিল্লোল। তাই টিভি পর্দায় তেমন একটা দেখা যায় না তাদের। 

শনিবার অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান, চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ, মডেল-অভিনেত্রী মোনালিসা, অভিনেত্রী তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও নায়িকা রোমানা।

জানা গেছে, নওশীনের শারীরিক অবস্থা ভালো। অনাগত সন্তানের খেয়াল রাখছেন। আগামী মাসেই নতুন অতিথির আগমন ঘটবে এ দম্পতির ঘরে।

তবে নিজেদের প্রথম সন্তানের খবর নিয়ে গণমাধ্যমকে এখনো কিছু বলেননি নওশীন বা হিল্লোল। 

নওশীন নাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ব্লগিং করেন।

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৪.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit