শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আফরান নিশোর মুখোমুখি পরীমনি-শরিফুল রাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : ঈদ আয়োজনে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা। প্রতিবারই এই অনুষ্ঠানে থাকে নিত্যনতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের আনন্দ মেলার সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোকে এবার দেখা যাবে আনন্দমেলার উপস্থাপক হিসেবে। তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা।  

আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলা জুড়ে থাকছে বিভিন্ন চমক। আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা।   থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।  

এছাড়াও রয়েছে  নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে।  

এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের উপর তিনটি  নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। যা প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।  

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit