মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। আর টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

প্রথম ম্যাচে খেলা সাবেক অধিনায়ক ‍মুমিনুল হক দ্বিতীয় ম্যাচে তার জায়গা হারিয়েছেন। তাছাড়া মোস্তাফিজও নেই একাদশে।

সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ দিনেই হেরে যায় বাংলাদেশ। ম্যাচটি ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয় ক্যারিবীয়রা।

সিরিজ বাঁচাতে এ ম্যাচটিতে জয় ছাড়া বাংলাদেশের অন্য কোনো উপায় নেই। যদি এ ম্যাচে ক্রেইগ ব্রাথওয়েটের দল ড্রও করে তবুও সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জয় পেলে টাইগারদের হোয়াইটওয়াশ করতে পারবে তারা।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে দুটিতে। সেটিও ২০০৯ সালে টানা দুই ম্যাচে।

এরপর ওয়েস্ট ইন্ডিজে আরও পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে।

এবার দেখার বিষয় এক যুগ পর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জয় তুলে নিতে পারে কিনা এবং সিরিজ বাঁচাতে পারে কিনা।

একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ-

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

কিউএনবি/বিপুল/২৪.০৬.২০২২/সন্ধ্যা ৭.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit