মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

আফগানিস্তানে মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে, কলেরার শঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় বাখতার নিউজ এজেন্সির মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।আবদুল ওয়াহিদ রায়ান বলেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। এছাড়া এক হাজার ৮০০টির মতো বাড়ি তছনছ হয়ে গেছে।

ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া আফগানরা বলছেন, তাদের কাছে খাবার নেই, তাদের আশ্রয়ের জায়গা নেই। এ পরিস্থিতিতে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান গোষ্ঠী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে ত্রাণ বিতরণ করছে। কিন্তু দেশটি ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতিতে রয়েছে।

হতাহতদের সহায়তায় হাত বাড়িয়েছে জাতিসংঘও। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূমিকম্প কবলিত এলাকায় কলেরার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আনাদলু এজেন্সি জানিয়েছে- ইতোমধ্যেই পাকিস্তান, কাতার ও ইরান থেকে মানবিক সহায়তা পৌঁছেছে।
সূত্র: আনাদলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit