মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

আগামী মৌসুমে আমরা ইতিহাসের সেরা মেসিকে দেখব : খেলাইফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে প্রথম মৌসুমটা ভালো কাটেনি সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার। পিএসজির জার্সিতে গত মৌসুমে মোট ১১টি গোল করতে পেরেছেন তিনি। তবে আগামাী মৌসুমে মেসিকে সেরা ফর্মে দেখা যাবে বলে মনে করেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

লা প্যারিসিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে মেসি রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছে আর গত মৌসুমটা তার সেরা ছিল না। কিন্তু ২০ বছরের বেশি বার্সেলোনায় কাটানোর পর সে নতুন একটা দেশ, নতুন শহর, নতুন লিগ, নতুন একটা দলে এসেছে। নতুন একটা সংস্কৃতিতে এসেছে। তার পরিবারও এসবের মধ্যে দিয়ে গেছে। এরপর আবার করোনাও আঘাত করেছিল তাকে। ’

পিএসজি সভাপতি আরো বলেন, ‘গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। কিন্তু আগামী মৌসুমে আমরা ইতিহাসের সেরা মেসিকে দেখবো। ’

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit