শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব, বাংলাদেশিকে জরিমানা

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৬৫ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম নজরুল (৪২) নামের এক বাংলাদেশিকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির আদালত।মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব, বাংলাদেশিকে জরিমানা একই সঙ্গে তাকে তিন হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুন) ইপোহ দায়রা আদালতের বিচারক এম বাকরি আবদ মজিদ এ রায় দেন।চার্জশিট অনুসারে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরার জন্য সমন জারি না করার জন্য করপোরাল পদমর্যাদার একজন রয়্যাল পুলিশ সদস্যকে নগদ দুইশ মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন অভিযুক্ত নজরুল।

দণ্ডবিধির ২১৪ ধারা অনুযায়ী এ অপরাধের অভিযোগটিতে দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ইপোর পেরাকের সেগার মানজুংয়ের জলান বাতু ১০-এ হাইওয়েতে এ অপরাধ সংঘটিত হয়।দণ্ডবিধির ২১৪ ধারার অধীন অভিযোগটি ডেপুটি পাবলিক প্রসিকিউটর মাজিয়াহ মানসোর পরিচালনা করেন এবং অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।আদালত মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন (এমএসিসি) ২০০৯-এর ৪০(১)(এ) ধারা অনুযায়ী ঘুষের টাকা সরকারের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit