শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

আবেগে ভরপুর অক্ষয়ের নতুন সিনেমা ‘রক্ষাবন্ধন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিসে টানা দুই সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ সুপার ফ্লপের পর আসছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষাবন্ধন’।

দুদিন আগে সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার ঘোষণা দেন তার অভিনীত ‘রক্ষাবন্ধন’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের ১১ আগস্ট। উন্মুক্ত করেন মোশন পোস্টার।

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামা জানায়, সোশ্যাল কমেডি ‘রক্ষাবন্ধন’ ট্রেইলার উন্মুক্ত হবে ২১ জুন। এ জন্য মুম্বাইয়ে মেগা ইভেন্টের আয়োজন করা হবে।

পোর্টালটি আরও জানায়, আবেগে ভরা ‘রক্ষা বন্ধন’ সিনেমা। হৃদয়ছোঁয়া ট্রেইলারটি অক্ষয় উদ্বোধন করবেন ২১ জুন। এ জন্য মুম্বাইয়ে একটি আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীরাও থাকবেন।

এ সিনেমায় অক্ষয় কুমারের পাশে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেড়নেকার। এ ছাড়া এই ফ্যামিলি ড্রামায় দেখা যাবে নীরাজ সুদ, সীমা পহবা, সাদিয়া খতিব, অভিলাষ থপলিয়ল, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত ও সাহেজমীন কৌরকে।

আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধীলন। প্রযোজনা করেছেন আনন্দ এল রাই এবং জি স্টুডিয়োস। পরিবেশক জি স্টুডিয়োস, কালার ইয়োলো ও কেপ অব গুড ফিল্মস।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit