শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ জুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্কনিউজঃ ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদযাত্রায় আগামী ২৪ জুন থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা রয়েছে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হবে। ওইদিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যেকোনো দিনের যাত্রার অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে রাকেশ ঘোষ বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১ জুলাই থেকে। চলবে ৫ জুলাই পর্যন্ত। অগ্রিম টিকিটের ৫০ ভাগ মিলবে কাউন্টারে এবং ৫০ ভাগ মিলবে অনলাইনে।

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে একইসঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে।

কিউএনবি/বিপুল/২০.০৬.২০২২/সন্ধ্যা ৭.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit