রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের কঠোর হুঁশিয়ারির পর হামলা বাতিল করলেন ট্রাম্প? রাশিয়ায় বোমা বিস্ফোরণে তিনজন নিহত, আহত ২১ ‘বড় ভাই’ সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে সালমান খানের আবেগঘন বার্তা বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয় দুই দশক পর উর্মিলা-রামগোপাল ভার্মার ‘গোপন বিয়ের’ খবর দিলেন সাংবাদিক ট্রাম্পের ‘যুগান্তকারী সাফল্য’ ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত ৩ ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প হুবহু ইলন মাস্কের মতো দেখতে কে এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর

নরসুন্দর পঙ্কজ হত্যার ঘটনায় স্ত্রীসহ তিন হত্যাকারী গ্রেফতার

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৩৭ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির আলোচিত পঙ্কজ হত্যা মামলার এক সপ্তাহের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৯ জুন রবিবার স্ত্রী সহ তিন হত্যাকারীরে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে ঐ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর  রহমান। স্বীকারোক্তিদেয়া পঙ্কজের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নেশা থেকে মু্ক্ত করতে না পারা এবং পরনারী সংক্রান্ত ঘটনা এড়াতে ভাইয়ের ছেলে বিশ্ব এবং শুভকে সঙ্গে নিয়ে নিজ স্বামীকে হত্যা করেছে সোনালী।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি সুত্রে জানাগেছে, খুন হওয়া পঙ্কজ প্রায়ই নেশা করতো এবং নিজের দুই সমন্ধির স্ত্রীদের নেশা দ্রব্য খাইয়ে ধর্ষনের চেষ্টাও করতো। এছাড়া পঙ্কজ প্রায়ই তার স্ত্রী সোনালীকে মারধর করতো। তাই সমন্ধির ছেলেরা আর স্ত্রী পঙ্কজকে হত্যা করেছে। উল্লেখ্য, ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ের পশ্চিম বাড়ইকরন গ্রামে শহীদিয়া খালে গত ১১ জুন রোববার সন্ধ্যায় পঙ্কজ শীল নামের ৩২ বছর বয়সী এক নরসুন্দরের হাত পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছিলো। ঘটনার পরদিন নলছিটি থানায়। একটি হত্যা মামলা দায়ের করেন নিহত পংকজের বাবা নরেন্দ্র চন্দ্র শীল।

এরপর ঘটনা উদঘাটনে মাঠে নামে পুলিশ। হত্যাকান্ডে সাত দিনেই তিন হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো খুন হওয়া পঙ্কজের স্ত্রী সোনালী রানী শীল (২৭), দুই সমন্ধির ছেলে বিশ্বজিৎ শীল (২২) এবং শুভ শীল (২০)। আটককৃত সকলেই নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন গ্রামের বাসিন্দা। 
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর  রহমান বলেন, ‘রোববার দুপুরে পঙ্কজের বন্ধু  রাজিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যে রাতেই গ্রেফতার করা হয়েছে হত্যাকারীদের। আটক তিনজনকে পঙ্কজ হত্যা মামলায় আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

ঝালকাঠির নরসুন্দর সমবায় সমিতির সদস্য সেলুন মালিক পঙ্কজ শীল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে গত ১৫ জুন বুধবার ঝালকাঠি কালেক্টরেট ভবনের সামনে একটি মানববন্ধন করেছিলো স্থানীয় সকল সেলুন মালিক ও কর্মচারীরা। পঙকজের খুনীদের দ্রুত গ্রেফতার করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছে ঝালকাঠি নরসুন্দর সমবায় সমিতির সভাপতি জগদীশ চন্দ্র শীল এবং সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র শীল। 

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit