মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

পিএসজির চেয়ে ভালো জায়গা এমবাপ্পে পাবে না : টট্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে প্রত্যাখান করে পিএসজিতে থেকে যাওয়ায় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কম কথা হয়নি। অনেকের মতে, রিয়ালে না গিয়ে বড় ভুল করেছেন এমবাপ্পে। তবে ইতালিয়ান কিংবদন্তী ফ্রান্সেসকো টট্টি জানালেন, রিয়ালে না যেয়ে ভালো করেছেন এমবাপ্পে, পিএসজিই তাঁর জন্য উপযুক্ত জায়গা। স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে টট্টি বলেছেন, ‘এটা হলো মনের পছন্দের ব্যাপার। 

যে-ই (রিয়াল) দলে নিতে আগ্রহ দেখাক না কেন, সে (এমবাপে) থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বড় খেলোয়াড়দের মতো তাকেও ভালোভাবে দেখভাল করতে হবে ও সুরক্ষিত রাখতে হবে। সেজন্য পিএসজির চেয়ে ভালো জায়গা আর সে পাবে না। ’২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতা টট্টি ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন এএস রোমায়। ২০১৭ সালে ফুটবল থেকে অবসরে যাওয়ার আগে টানা ২৫ বছর রোমার হয়ে খেলেছেন। টট্টিকে রিয়াল বহুবার দলে ভেড়ানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু টট্টিকে রোমা ছেড়ে যাননি। এই প্রসঙ্গে টট্টি ২০২১ সালে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, ‘আমি রিয়াল মাদ্রিদে যাইনি কারণ এটা আমার গল্প ছিল না। আমার গল্প ছিল রোম, রোমা। ’

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit