শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

প্রথম ছয় ব্যাটারকেই সেঞ্চুরি করতে হবে: ডোমিঙ্গো

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাাসানের হাফ-সেঞ্চুরিতে একশ’র নীচে গুটিয়ে যাবার লজ্জা এড়ায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দলের ত্রাণকর্তা সেই সাকিব। 

এবার অবশ্য উইকেটরক্ষক নুরুল হাসানকে সঙ্গী হিসেবে পান তিনি। দু’জনই ব্যক্তিগত ষাটের ঘরে আউট হন। কিন্তু সাকিব-নুরুলের এই ৬০ প্লাস রানের ইনিংসে মোটেও খুশি নন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। তার মতে, ব্যাটারদের ৬০ রানের ইনিংস আমাদের ম্যাচ জেতাবে না।

প্রথম ইনিংসে বাংলাদেশের ছয় ব্যাটারই শূন্য রানে আউট হন। যার ফলে ৪৫ রানেই ৬ উইকেট হারায় তারা। স্বীকৃত ব্যাটাররা ব্যর্থ হলেও, ছয় নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নেন সাকিব। তার ৫১ রানের সুবাদে বাংলাদেশের রান তিন অঙ্কে পৌঁছে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের টপ-অর্ডার বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। এবার ১০০ রানে ৫ উইকেট হারায় টাইগাররা।

এবারও ব্যাট হাতে অবিচল থাকেন সাকিব। প্রথম ইনিংসে সঙ্গ না পেলেও, দ্বিতীয় ইনিংসে নুরুলকে পাশে পান এই বাঁহাতি ব্যাটার। তাতেই সেঞ্চুরির জুটি গড়ে তোলেন সাকিব। নিজেদের ব্যক্তিগত সেঞ্চুরির ইঙ্গিতও দিচ্ছিলেন দুজনে। কিন্তু সাকিব ৬৩ ও নুরুল ৬৪ রানে আউট হন। এতে ২৪৫ রান তুলে ইনিংস হার এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে বাধ্য করে বাংলাদেশ।

তবে দলের ব্যাটারদের কাছ থেকে সেঞ্চুরির চান ডোমিঙ্গো। তার মতে, ৬০ রানের ইনিংস ম্যাচ জেতাবে না দলকে। খেলা শেষে ডোমিঙ্গো বলেন, ‘সাকিব-নুরুল ভালো ব্যাটিং করেছে। ঝুঁকি কম নিয়ে খেলেছে। টপ-অর্ডার ব্যাটারদের দেখিয়েছে, কী করা উচিত ছিল। কিন্তু দুজনই নতুন বলে আউট হয়েছে। দু’জনই ৬০ রানের ঘরে আউট হয়েছে। তবে ৬০ রানের ইনিংস আমাদের টেস্ট জেতাবে না। আমাদের সেঞ্চুরি করতে হবে। দু’জন ৬০ রানের ইনিংস খেলেছে। দু’জনের কেউই সেঞ্চুরি করেনি। এটাই মূল কথা।’

ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আসলে দলের ব্যাটিং ভালো হয়নি। দুই ইনিংসেই অনেক আলগা শট খেলেছে তারা। প্রথম ইনিংসে ১০৩ রান, অবশ্যই এর চেয়ে বেশি রান করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত। এটাই শেষ কথা, অনেক বেশি আলগা শট খেলেছি আমরা, সেই ভুলের খেসারত দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস তলানিতে। মোমিনুল-শান্তর মত বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসী নয়। ক্রিকেটে আত্মবিশ্বাস বড় ব্যাপার এবং এই মুহূর্তে নিজেদের ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পাচ্ছে না তারা।’

সেইসঙ্গে অধিনায়ক সাকিবের ব্যাটে সেঞ্চুরি চান ডোমিঙ্গো। কিভাবে সেঞ্চুরি করা যায় সেই টোটকাও দিলেন কোচ। ডোমিঙ্গো কলেন, ‘সবসময় ভালো রান করার জন্যই খেলে সাকিব এবং আমরা চাই না সে স্লগ করুক, চাই ভালো শট খেলুক। আমার মনে হয়, সে বোলারদের ওপর চাপ তৈরি করতে চায়। কিন্তু সে জানে যে, প্রাথমিক ধাপ কাটিয়ে উঠতে পারলে আরও ভালোভাবে ব্যাট করতে পারবে সে।’

তিনি আরও বলেন, ‘সেঞ্চুরি পাবার জন্য যথেষ্ট ভালো ব্যাটার সে এবং তাকে সেঞ্চুরি করতে হবে। এখন সে সাত নম্বরে ব্যাটিং করছে কিন্তু নিশ্চিতভাবে সে ছয় নম্বরে ব্যাট করবে এবং প্রথম ছয় ব্যাটারকেই সেঞ্চুরি করতে হবে। তাই আক্রমণ ও রক্ষণে ভারসাম্য খুঁজে পেতে হবে সাকিবকে। মাঝেমধ্যে আক্রমণাত্মক খেলল। কিন্তু তাকে মাথা ও শরীরের অবস্থান ঠিক রাখতে হবে, কারণ সে একজন সামর্থ্যবান ব্যাটার। যা ইতোমধ্যেই দেখিয়েছে সে।’

সাকিব-নুরুল বাদে বাকী ব্যাটাররা খারাপ করলেও বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এ ব্যাপারে ডোমিঙ্গো বলেন, ‘দুই ইনিংসেই দারুণ বোলিং করেছে তারা। এমন মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২৬০ রানের আশেপাশে থামানো দারুণ কাজ। গত কয়েক দিনে বোলারদের চেষ্টা নিয়ে খুব গর্বিত। খালেদ দ্বিতীয় ইনিংসে ভালো বল করেছে এবং ভালো কয়েকটি উইকেট পেয়েছে। কিন্তু এখনও উন্নতির অনেক জায়গা আছে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit