শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

হার দিয়েই শুরু সাকিবের তৃতীয় অধ্যায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : নিছক আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল। রোববার ম্যাচের চতুর্থ দিন সকালে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৩০ মিনিটও সময় ব্যয় করেনি ক্যারিবীয়রা। জয়ের জন্য ৩৫ রান দরকার ছিল স্বাগতিকদের। ৭ ওভারেই সেই লক্ষ্য পাড়ি দিয়েছে উইন্ডিজ। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে এমন জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট ক্রিকেটে সাকিবের নেতৃত্বের তৃতীয় অধ্যায়ও শুরু হল পরাজয় দিয়ে। মোমিনুল হক সরে দাঁড়ানোর ফলে এই সফরের আগেই তাকে টেস্ট অধিনায়ক করা হয় তৃতীয়বারের মতো। ২০১৮ সালে দ্বিতীয়বার অধিনায়ক হয়েও এই অ্যান্টিগাতে প্রথম ম্যাচ হেরেছিলেন সাকিব। অবশ্য ২০০৯ সালে প্রথমবার নেতৃত্ব পেয়ে ক্যারিবীয় দ্বিপপুঞ্জে জয় দিয়েই শুরুটা করেছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৯ রান। ৯ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেছিলেন জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড। এদিন বাকি পথটুকুও নির্বিঘ্নেই পাড়ি দিয়েছেন তারা দুজন। ৭৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন তারা। 

হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ক্যাম্পবেল। যাতে ২২ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ক্যাম্পবেল অপরাজিত ৫৮, ব্ল্যাকউড অপরাজিত ২৬ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ২৭ রানে নেন ৩টি উইকেট।

দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কেমার রোচ। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে টেস্ট খেলতে নামা অভিজ্ঞ এ ডানহাতি পেসার প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে নেন ৫টি উইকেট।

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল। জবাবে উইন্ডিজ প্রথম ইনিংসে তুলেছিল ২৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা ভালো হলেও ২৪৫ রানের বেশি যেতে পারেনি টাইগাররা। যার ফলে জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দাঁড়ায় ৮৪ রান। 

যা পাড়ি দিতে খুব একটা সংগ্রাম করতে হয়নি তাদের। যদিও খালেদ তোপে মাত্র ৯ রানেই ৩টি উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু অন্য বোলাররা তেমন সুবিধা করতে না পারায় সহজ হার নিয়েই মাঠ ছাড়তে হয় সাকিব বাহিনীকে।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit