শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

‘৮ মাসে ৬ অধিনায়ক পেয়েছি’- রসিকতা দ্রাবিড়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : খেলোয়াড়ী জীবনে ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড় গত ৮ মাস ধরে ভারতের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।  রবি শাস্ত্রীর পর এই দায়িত্বে এসে ড্রেসিংরুমে কেমন অভিজ্ঞতা হলো তার? ভারত-দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে দ্রাবিড় নিজেই রসিকতা করলেন নিজের অভিজ্ঞতা নিয়ে।

দ্রাবিড় বলেছেন, ‘কোচের কাজটা বেশ উত্তেজনার। দারুণ মজা হচ্ছে। একই সঙ্গে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জেরও। আট মাসে আমি ছয় জন অধিনায়ককে পেয়েছি। দায়িত্ব নেওয়ার সময় আমার এমন পরিকল্পনা ছিল না (হাসি)। আসলে খেলার সংখ্যা অনেক বেড়েছে। করোনার প্রভাবও আছে। তাই আমাকে বেশ কয়েক জন অধিনায়ককে নিয়ে কাজ করতে হচ্ছে। ব্যাপারটায় একটা মজা আছে। অনেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরাও এক সঙ্গে অনেক নেতাকে তৈরি করে নিতে পারছি। ‘

কিছুদিন পরপরই বদলে যাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক। কাজ করতে সমস্যা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘না। আমরা ক্রমশ ভালো করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন জনকে নিয়ে চেষ্টা করেছি গত আট মাস ধরে। টেস্ট ক্রিকেটের দিক থেকে দেখলে দক্ষিণ আফ্রিকা সফর আমাদের জন্য একটু হতাশার ছিল। সাদা বলের ক্রিকেটে কিন্তু আমাদের ফল ভালোই হচ্ছে। দলের চরিত্র ফুটে উঠছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit