মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পেয়েছেন খাদ্য সহায়তা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পানিবন্দী হয়ে পড়ে দুই শতাধিক পরিবারের মধ্যে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে  অনেক পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় আশ্রয় শিবিরে ১৫টি পরিবার আশ্রয় নিয়েছে।  আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ও সাবেক মহিলা মেম্বার মিনারা বেগম বলেন, বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে আমাদের বাড়িঘরে তলিয়ে গেলে আমরা এই স্কুল ঘরে এসে আশ্রয় নিই। সারাদিনই আমরা না জানি কি হয় এই আতংকের মধ্যে ছিলাম। শনিবার বিকালে প্রশাসনের লোকজন এসে আমাদেরকে সহায়তা হিসাবে চালসহ নগদ টাকা দিয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপশ কুমার চক্রবর্তী জানান, বৃষ্টিপাত ও উজানের ঢলে  উপজেলার ১৮২টি পরিবার  ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে উপজেলার দক্ষিণ ইউনিয়নে ১৪২ ও মনিয়ন্ধ ইউনিয়নে ৪০টি পরিবার রয়েছে। খাদ্য সহায়তা হিসাবে রয়েছে চাল, শুকনো খাবার ও নগদ টাকা। বিকালে উপজেলার আব্দুল্লাহপুর আশ্রয় কেন্দ্রে   ১৫টি পরিবারকে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল ও নগদ ১৫০০ টাকা করে দেওয়া হয়। রোববার বিকালে আরো ১৫৪টি পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, ঢলের পানি সরে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আরো বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit