শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : অব্যাহত ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ইউনিয়ন নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়া    ২৮টি পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ দেওয়া  হয়েছে। (১৮ জুন) শনিবার বিকালে দক্ষিণ ইউনিয়নের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আইনমন্ত্রীর পরামর্শে প্রধানমন্ত্রী বিশেষ তাহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৮ পরিবারের মাঝে এই ত্রাণ ও নগদ অর্থ দেওয়া হয়। 
এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগত ১৫শত টাকা ও ত্রিশ কেজি চাল দেওয়া হয়। ত্রান ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজায় মারমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তাপস চক্রবর্তী, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,  ৯ নং ওয়ার্ড মেম্বার ইদ্রিস মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ পারভেজ, লুৎফর রহমান সজীব,ইসমাইল চৌধুরী,রাফসান জানি।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit