শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৫০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন মৌসুমী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : তথ্যপ্রযুক্তির উন্নয়নে মানুষ এখন অনেক কাজই সারছেন ঘরে বসে ডিজিটাল মাধ্যমে।  পণ্য বিক্রি, পাঠদান, অফিস, মিটিং-সেমিনার সবই চলছে অনলাইন প্ল্যাটফর্মে ও ভিডিওকলে বা জুম মিটিংয়ে।

এমনকি বর্তমানে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ আয়োজনও সারা হচ্ছে এই নেটমাধ্যমে।

অনেকের মতো কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীও বিয়ে করলেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথা জুম মিটিংয়ে। 

শুক্রবার নিজের জন্মদিনে জীবনের নতুন ইনিংস শুরুর খবরটি জানালেন এ শিল্পী।

তসলিম মজুমদার নামে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করলেন মৌসুমী, মাত্র ৫০১ টাকা দেনমোহরে।

তসলিম যুক্তরাষ্ট্রে চাকরি করেন সেখানকার জনএফ কেনেডি বিমানবন্দরে।

গায়িকা মৌসুমী জানান,  সাত বছরের পরিচয় তসলিমের সঙ্গে আমার। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করব আমরা। সেটিই করেছি। অবশেষে আমার জন্মদিনকে বেছে নিয়ে বিশেষ দিনটির জন্য। ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হই আমরা।  আমার বরের পরিবারের সদস্যরাও ছিলেন মিটিংয়ে। এর পর সেখানেই কবুল বলি আমরা। মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা দুজনেই বেশ খুশি। আমাদের জন্য দোয়া করবেন।

শিগগিরই দেশে ফিরবেন তসলিম। তখন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন বলে জানালেন গায়িকা মৌসুমী।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit