বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

টাঙ্গুয়ার হাওড়ে আটকেপড়া ঢাবি শিক্ষার্থীরা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪৬৩ Time View

ডেস্কনিউজঃ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বন্যায় আটকেপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে সুরমা নদীর চর থেকে উদ্ধার করেছে সেনবাহিনী।

রোববার সকালে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জানা যায়, গত ১৪ জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। হঠাৎ বন্যা দেখা দেয়ায় সেখানে তারা আটকা পড়েন।

পরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ‘কপোতাক্ষ-অনির্বাণ’ নৌযানের মাধ্যমে তাদের উদ্ধার করে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। এ সময় আরো বেশ কয়েকজন যাত্রীকে নৌযানটিতে তোলা হয়। তবে রাত সাড়ে ৮টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় নৌযানটি অচল হয়ে পড়ে।

রাতের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে রোববার সকাল ৮টায় সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। এরপর ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জনসহ সর্বমোট ৩১ জন শিক্ষার্থীকে স্পিডবোটে করে সুনামগঞ্জের ছাতকে নেয়া হয়। বর্তমানে তাদেরকে সিলেট ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, উজান থেকে আসা পানি ও টানা চার দিনের বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলা থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২২/দুপুর ২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit