শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন সারিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : চন্দন সিনহা’র কণ্ঠে ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি এতদিন ‘প্রেমকাহিনি’ সিনেমায় শুনেছিলেন দর্শক শ্রোতারা। ২০১৩ সালে প্রকাশিত গানটি সেসময় শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। প্রায় ৯ বছর পর নতুন করে গানটি গাইলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। আর এতে প্রথমবারের মতো মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন।

সারিকা বলেন, ‘‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’’

গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘মূল গানটি বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।‘‘

ইমরান আরও জানান, আগামী সপ্তাহে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে। আর চলতি মাসেই পুরো গানটি মুক্তি পেতে পারে ইউটিউবে।

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit